একাদশ শ্রেণির ভর্তিতে কোটায় আবেদনকারীদের জন্য নতুন নির্দেশনা
এসব কোটায় আবেদনের ক্ষেত্রে থাকতে হবে নির্ধারিত যোগ্যতা। যোগ্যতা না থাকা সত্ত্বেও আবেদন করলে সিলেকশন পেলেও কলেজে ভর্তির অযোগ্য হবে।
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির লক্ষ্যে অনলাইন আবেদনে ইকিউ-১, ইকিউ-২ (এডুকেশন কোটা- ১,২) কোটায় আবেদনের ক্ষেত্রে সতর্ক করা হয়েছে। এসব কোটায় আবেদনের ক্ষেত্রে থাকতে হবে নির্ধারিত যোগ্যতা। যোগ্যতা না থাকা সত্ত্বেও আবেদন করলে সিলেকশন পেলেও কলেজে ভর্তির অযোগ্য হবে।
সোমবার (৩১ আগস্ট) বাংলাদেশ আন্ত:শিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক চিঠিতে এ তথ্য জানা যায়।
কোটায় আবেদনের ক্ষেত্রে শিক্ষার্থীকে অবশ্যই শিক্ষা মন্ত্রণালয়ে কর্মরত কর্মকর্তা বা কর্মচারীদের সন্তান হতে হবে।
ইকিউ-২ (এডুকেশন কোটা-২) এর যোগ্যতা- এ কোটায় আবেদনের ক্ষেত্রে শিক্ষার্থীকে অবশ্যই শিক্ষা মন্ত্রণালয়ে অধীনস্থ ২৮টি (কপি সংযুক্ত) দপ্তর বা সংস্থায় কর্মরত কর্মকর্তা বা কর্মচারীদের সন্তান হতে হবে। এছাড়া মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সরকারি স্কুল, সরকারি কলেজ, সরকারি স্কুল এন্ড কলেজ এবং সরকারি শিক্ষা অফিসসমূহে কর্মরত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানের ক্ষেত্রে বর্ণিত কোটা সুবিধা প্রযোজ্য হবে।
অতএব যে সব শিক্ষার্থী ইকিউ-১, ইকিউ-২ কোটার বর্ণিত যোগ্যতা না থাকা সত্ত্বেও আবেদন করবে তারা সিলেকশন পেলেও কলেজে ভর্তির যোগ্য বলে বিবেচিত হবে না।
